ব্রেকিং নিউজঃ

১৪০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রমজানে কাবা শরীফ ও মসজিদে নববীতে জনসাধারণের প্রবেশে নিষাধাজ্ঞা

ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রমজানে কাবা শরীফ ও মসজিদে নববীতে জনসাধারণের প্রবেশে নিষাধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এবছর মক্কা ও মদীনাবাসীরা অংশ নিতে পারবেন না মসজিদগুলোতে অনুষ্ঠিত তারাবিতে। শুধুমাত্র মসজিদের দায়িত্ব পালনকারীরাই এতে অংশ নিতে পারবেন।সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে রোজা। করোনার কারণে এবছর স্বল্প পরিসরে মক্কার কাবা শরিফ ও মদীনার মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবিহ আদায় করা হয়েছে। পুরো রমজান জুড়ে ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

করোনা মোকাবিলায় দেশটিতে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জনগণকে। তবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে বাইরে বের হতে পারবেন তারা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবে তারাবি, ইফতার ও ইতেকাফসহ রমজানের বড় জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এদিকে, রমজান উপলক্ষ্যে মিশর, আরব আমিরাত ও আলজেরিয়ায় তারাবির নামাজে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031