ব্রেকিং নিউজঃ

পাসপোর্ট ছাড়াই ভ্রমণসেবা দেবে চাঙ্গি বিমানবন্দর

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ভ্রমণসেবাকে আরও সহজ ও উপভোগ্য করার লক্ষ্যে আগামী বছর থেকে পাসপোর্টবিহীন চলাচল সুবিধা চালু করতে যাচ্ছে।

বুধবার সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরটির স্বয়ংক্রিয় অভিবাসন ছাড়পত্র প্রবর্তনে যাত্রীদের শুধু বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে পাসপোর্ট ছাড়াই শহর-রাজ্যে প্রস্থান করার অনুমতি মিলবে।

সোমবার দেশটির যোগাযোগমন্ত্রী জোসেফাইন টিও সংসদ অধিবেশন চলাকালে ঘোষণা করেন, সিঙ্গাপুর বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে যারা স্বয়ংক্রিয়, পাসপোর্টমুক্ত অভিবাসন ছাড়পত্র প্রবর্তন করতে যাচ্ছে। তার সময়ে দেশের অভিবাসন আইনে বেশ কয়েকটি পরিবর্তন পাশ হয়েছে।

টিও যোগ করেন, ইতোমধ্যে চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টগুলোতে সীমিত পরিসরে বায়োমেট্রিক প্রযুক্তি, মুখমণ্ডল শনাক্তকরণ সফটওয়্যারসহ বিভিন্ন স্বয়ংক্রিয় লেন ব্যবহার করা হচ্ছে।

যখন পুরোপরি পরিবর্তন আনা হবে তখন যাত্রীদের বারবার ভ্রমণ নথিপত্র উপস্থাপন করার প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং প্রক্রিয়াকরণ আরও নির্বিঘ্ন এবং সুবিধাজনক  হবে।

যোগাযোগমন্ত্রী জানান, ব্যক্তি শনাক্তকরণের একক টোকেন তৈরি করতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে, যা বিভিন্ন স্বয়ংক্রিয় টাচ পয়েন্টে নিযুক্ত করা হবে।

এতে ব্যাগ ড্রপ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, বোর্ডিং পাস ইত্যাদি কাজে পাসপোর্ট সঙ্গে আনার প্রয়োজন থাকবে না।

তবে সিঙ্গাপুরের বাইরে অন্য দেশ যারা পাসপোর্টমুক্ত ছাড়পত্র দেয় না সেসব দেশের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে জানান তিনি।

বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দর ১০০টিরও বেশি এয়ারলাইন পরিষেবা দিয়ে থাকে। এখান থেকে প্রায় ১০০টি দেশ এবং ৪শটি শহরে বিমান চলাচল সেবা চালু রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930