ব্রেকিং নিউজঃ

পরিণীতির সঙ্গে হাত মেলাতে নৌকায় চড়ে আসবেন রাঘব

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার বিয়ে রোববার রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে তাজ লেকে অনুষ্ঠিত হবে।  এদিন তাদের চার হাত এক হবে। এর আগে ১৩ মে দিল্লিতে এই দম্পতির বাগদান হয়েছে।

ইতোমধ্যে দিল্লিতে রাঘবের বাসভবন সেজে উঠেছে। অন্যদিকে আলোয় ঝলমল করছে মুম্বাইয়ে পরিণীতির বাড়িও। নৌপথে আসবে বরযাত্রী, নৌকায় চড়ে আসবেন রাঘব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান।

তার পর থাকছে নব্বই দশকের আদলে একটি থিম পার্টি। রোববার রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।

বুধবার রাঘবের বাড়িতে বসেছিল সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়ংকার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থকে। প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিংও।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন প্রিয়াংকা চোপড়া। বোনের বিয়ের জন্য সোজা উদয়পুরেই পৌঁছে যাবেন তিনি।

এর পর বিয়ের সব অনুষ্ঠানেই দেখা যাবে তাকে। সঙ্গে নিয়ে আসবেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকেও।

তবে ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান ছেড়ে নিক আদৌ আসতে পারবেন কিনা শ্যালিকার বিয়েতে, তা নিয়ে এখনো জল্পনা রয়েছে।

রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তার মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই নাকি নৌপথে বরযাত্রী যাবে লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব।

দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তার পরেই সাতপাকে ঘুরবেন তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031