ব্রেকিং নিউজঃ

তালাকের বিষয়ে যা বললেন পরীমনির আইনজীবী

দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না; সে তালিকায় বরাবরই আলোচিত পরীমনি।

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়েই খবরের শিরোনামে ছিলেন শরিফুল রাজ ও পরীমনি। এবার স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন এই নায়িকা।

রাজকে সোমবার ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। তালাকের কারণ হিসেবে তিনি জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান পরী।

এদিকে বুধবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনির আইনজীবী মো. শাহীনুজ্জামান জানান, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরীমনি।

আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে-নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হয়ে যাবে ডিভোর্স।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-পরী। ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর দিন ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এরপর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। তখন তিনি ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমনি। এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এরমধ্যেই চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

এরপর থেকে পরীমনির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এরপর থেকে তারা আলাদা থাকছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেই রাজের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন পরী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031