ব্রেকিং নিউজঃ

দেশব্যাপী ভোক্তা অধিদপ্তরের তদারকি, ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীসহ সারাদেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মে ১৩১টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সব মিলে সারাদেশে ৫০টি টিম ৭৩টি বাজারে বাজার অভিযান পরিচালনা করে।

এর মধ্যে বিভিন্ন অনিয়মে ১৩১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930