ব্রেকিং নিউজঃ

আগাম জামিন পেলেন খোকন-কায়সাররা

ঢাকা জজকোর্ট এলাকায় আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির আইন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ১৩ জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. জাকির হোসেন এবং মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের এ আগাম জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশরাফ জালাল খান মনন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদি হয়ে এ মামলা করেন।

ঘটনার দিন ঢাকা জজকোর্ট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের ব্যাপক লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031