ব্রেকিং নিউজঃ

ওসির পর এবার সরকারের পক্ষে ভোট চাইলেন জামালপুরের ডিসি

জামালপুরের দেওয়ানগঞ্জের ওসির পর এবার সরকারের পক্ষে ভোট চেয়েছেন একই জেলার প্রশাসক (ডিসি)।

সোমবার বিকালে মাদারগঞ্জে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় ক্ষমতাসীন সরকারের পক্ষে ভোট চান জামালপুরের নবনিযুক্ত ডিসি ইমরান আহমেদ।

তার এই বক্তব্যের ভিডিও ও অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার এক মাস না যেতেই একই এলাকার জেলা প্রশাসকের একই ধরনের বক্তব্যে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল থেকে ডিসির বক্তব্য এখন পর্যন্ত ‘টক অব দ্য জামালপুর’।

সোমবার জামালপুরের মাদারগঞ্জে নতুন পৌর ভবর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ।

অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে।

আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।

তিনি বলেন, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে; এটা হবে আমাদের অঙ্গীকার।’

তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এই সরকারের প্রতি অসহযোগিতা করবেন না।

মাদারগঞ্জ পৌসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31