ব্রেকিং নিউজঃ

বাড়ি থেকে বের হচ্ছেন না বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

সদ্য বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া বাসা থেকে বের হচ্ছেন না।

শনিবারের পর থেকে আজ পর্যন্ত তিনি বাসা থেকে বের হননি। রাজধানীর লালমাটিয়ার বাসাতেই অবস্থান করছেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁঞা গণমাধ্যমকে বলেন, এমরান আহম্মদের সঙ্গে বাসায় গিয়ে কথা বলেছি।

তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন না। তিনি থানায় কোনো জিডিও করেননি। এমরান বাসাতেই অবস্থান করছেন।

এর আগে শুক্রবার সকালে এমরানকে ডিএজি পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এরপর বিকালে এমরান স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মার্কিন দূতাবাসের ফটকে পাশের অভ্যর্থনাকক্ষে গিয়ে অবস্থান নেন। সন্ধ্যার পর পুলিশ পাহারায় বাসায় ফেরেন তিনি।

সেদিন রাতে এমরান গণমাধ্যমে বলেছিলেন, তাকে গ্রেফতার করা হতে পারে, এ আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। পরে তার কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে আশ্বস্ত হয়ে বাসায় ফিরেছেন।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একটি বক্তব্য দিয়ে কয়েক দিন ধরে আলোচনায় ছিলেন এমরান আহম্মদ।

ড. ইউনূসের বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি (বিবৃতি) দেন বিশ্বের নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।

খোলা চিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে, এমন দাবি করে গত সোমবার এমরান সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031