ব্রেকিং নিউজঃ

বিএসএমএমইউ’তে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

রোগীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা কমাতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ক্যানসার ভবনের অনকোলজি বিভাগে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের মধ্যে বিএসএমএমইউতে আরেকটি রেডিওথেরাপির মেশিন চালুর ঘোষণা দেওয়া হয়।

অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল অনকোলজির ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মোছা. রোকাইয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশিদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031