ব্রেকিং নিউজঃ

খুমেকের করোনা আক্রান্ত ডাক্তারকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১৮ এপ্রিল। তিনি গেস্ট হাউসে থাকছিলেন। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর প্রথমে তাকে সেখানে রেখেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়।

মাসুদ আহমেদ ছাড়াও খুমেকের আরও দুই ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য দুজন হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রনজিৎ কুমার ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর খালেদ ফয়সাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930