ব্রেকিং নিউজঃ

পেঁয়াজ ও কাঁচা মরিচে খরচ কমাতে প্রধানমন্ত্রীর পরামর্শ

বাজারে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম চড়া। এ পরিস্থিতিতে বাড়তি খরচ কমাতে কাঁচামরিচ গুঁড়ো করে এবং পেঁয়াজের কুচি রোদে শুকিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন শেষে বৃহস্পতিবার অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিবসহ উপস্থিত কর্মকর্তাদের কাঁচামরিচের গুঁড়ো ও রোদে শুকানো পেঁয়াজের কুচির প্যাকেট উপহার দেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার ভিডিও পোস্ট করে লেখেন, ‘ভাবুন তো, রান্নার সময় তরকারিতে দিচ্ছেন কাঁচামরিচের গুঁড়ো কিংবা শুকনো পেঁয়াজের কুচি, একটু ভিজিয়ে রান্নায় ব্যবহার করছেন প্রয়োজনমতো।

পচনশীল এই দুটি সবজি সময়মতো সংরক্ষণ করে এভাবেও ব্যবহার করা সম্ভব। পথ দেখালেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিবসহ উপস্থিত কর্মকর্তাদের কাঁচামরিচের গুঁড়ো ও রোদে শুকানো পেঁয়াজের কুচির দুটি প্যাকেট উপহার দেন।

বর্ষাকালে পেঁয়াজ ও কাঁচমরিচের দাম বেড়ে যায়। তখন আগে থেকে সংরক্ষণ করে রাখা কাঁচামরিচের গুঁড়ো ও শুকানো পেঁয়াজ কাজে লাগবে। খরচ হবে না বাড়তি টাকা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, এমন হলে সবচেয়ে বেশি খুশি হবেন বাড়ির গৃহিণীরা।’

প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘কাঁচাপেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, কাঁচামরিচও তাই। কিন্তু এগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে তা অনেক দিন ব্যবহার করা যায়।

বঙ্গবন্ধুকন্যা একইভাবে টমেটো সংরক্ষণেরও পরামর্শ দেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেন, ‘যখন বেশি ফলন হয় তখন টমেটো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে পরে ব্যবহারের জন্য রেখে দেওয়া যায়।’

আধুনিক মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে চলেছেন কৃষিবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

প্রতিদিনই তার ভাবনা ও জীবনাচার থেকে শিখছে বাংলাদেশের মানুষ। তিনি পতিত জমিতে ফসল ফলানোর কথা বলেছেন, বলছেন ছাদে বা বারান্দায় একটি কাঁচামরিচ গাছ হলেও তা লাগানোর কথা।

যা বলেছেন তা তিনি করেও দেখিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন বঙ্গবন্ধুকন্যা সর্বক্ষেত্রেই। জয়তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31