ব্রেকিং নিউজঃ

মানুষের জীবন-জীবিকা উভয়ই রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে কোভিড-১৯ পরিস্থিতিতে ত্রাণ ও অন্যান্য বিষয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয় সভাশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, একইসাথে সরকারকে দুটি বিষয়ে ভাবতে হয়। জীবন যেমন রক্ষা করতে হবে, মানুষের জীবিকাও রক্ষা করতে হবে। এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে আমাদের দেশের পরিস্থিতি সৃষ্টিকর্তার আশীর্বাদে এখনো অনেক উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো।

তাই বলে সরকার বসে নেই, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি হতে পারে, সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যেসমস্ত দেশে নাজুক পরিস্থিতি হয়েছে, সেরকম হলে কি করতে হবে সে নিয়েও আমরা নানা প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ আজকের এ সমন্বয় সভা।

সমগ্র বাংলাদেশে সরকারিভাবে দেশের একতৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আজকে ১৭ লাখ টন খাদ্যশস্য মজুদ ছিল। ইতোমধ্যে ১ লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরো ৬ লাখ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আজকে একটি মাস দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। এটিই হচ্ছে সরকারের সফলতা। সরকারি সাহায্যের বাইরে আমাদের সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অবস্থাসম্পন্ন বিত্তশালীরা সহায়তা দিচ্ছেন। সুতরাং সমস্ত কিছু সমন্বয় করার জন্যই আজকে এই বৈঠক হয়েছে।

তথ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা সঞ্চালন করেন কোভিড-১৯ মোকাবিলায় চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031