ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার রায় নিয়ে মন্তব্য: দিনাজপুরের পৌর মেয়রকে তলব

খালেদা জিয়ার রায় ইস্যুতে বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়েছে।

একই সঙ্গে আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরের কেন সাজা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

২০১১ সালে জাহাঙ্গীর প্রথম দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন এই বিএনপি নেতা।

এ ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন জাহাঙ্গীরের বিরুদ্ধে।

আবেদনকারী চার আইনজীবী হলেন- হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

আজ আদালত ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031