ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো লাউডস্পিকারে আজানের অনুমতি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি এলাকায় প্রথমবারের মতো লাউডস্পিকারে আজান দেয়ার অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে মাইকে বা লাউডস্পিকারে আজানের প্রচলন থাকলেও যুক্তরাষ্ট্রে আজান সাধারণত ভেতর গিয়ে শুনতে হয়।

করোনাভাইরাসের কারণে মানুষজনকে ঘরে থাকতে হচ্ছে। কিন্তু এরইমধ্যে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র রমজান মাস শুরু হচ্ছে। এমতাবস্থায় করোনার কারণে যেহেতু কেউ ঘর থেকে বের হতে পারবে তাই লাউডস্পিকারে আজান প্রচারের অনুমতি দিয়েছে মিনিয়াপোলিসের সিডার-রিভারসাইড এলাকা।

সেখানকার দার আল-হিজরাহ মসজিদের বাইরে এই লাউডস্পিকার বসানো হবে। শহরের নিয়ম মেনে নির্ধারিত শব্দসীমার মধ্যে রাখা হবে আজানের আওয়াজ। আশপাশের শত শত মানুষ এই মধুর আজান শুনতে পাবে।

দার আল-হিজরাহ মসজিদের ইমাম শরিফ মোহামেদ বলেন, জনসম্মুখে আজান বিশ্বজুড়ে মুসলিমদের কাছে খুব প্রশান্তিকর। ভয় ও একাকিত্বের এই সময়, মিনেসোটা যেখানে সম্মান ও সবার জন্য ভালোবাসা রয়েছে, তা থেকে উপকৃত হচ্ছে মুসলিম কমিউনিটি।

এক বিবৃতিতে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, মুসলিমরা যখন রমজানের প্রস্তুতি নিচ্ছে তখন আজান সম্প্রচার শহরের বাসিন্দাদের কিছু স্থিতিশীলতা এবং আশ্বাস দেবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031