ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারকে আবারো হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়া হাসপাতালে নেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ম্যাডামকে বিকাল ৫টায় হাসপাতালে নেওয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে গত ১৩ জুন রাতে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930