ব্রেকিং নিউজঃ

‘বাংলাদেশের জনগণ যেভাবে নির্বাচন চাইবে সেভাবেই হবে’

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ভারত, তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো মন্তব্য করেনি বাংলাদেশের প্রতিবেশী দেশটি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒এমনটাই চাওয়া ভারতের।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।’

অরিন্দম বাগচি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।’

তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031