ব্রেকিং নিউজঃ

সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে তুরস্ক সরকার

সংক্রমণ রোধকল্পে সামজিক দূরত্ব নিশ্চত করে ঘরে থাকার এ সময়ে তুরস্কে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে দেশটির সরকার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তুরস্কের পুলিশ সদস্যরা।

উদ্দেশ্য রুটি ও খাদ্যসামগ্রী বিতরণ করা। করোনাভাইরাসের কারণে কারফিউ চলায় তুরস্কের নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। এই অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন দেশটির পুলিশ সদস্যরা।

কারফিউর মধ্যে নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য তুর্কি পুলিশ বিশেষ কল সার্ভসের ব্যবস্থা করেছে। কল পেলেই রুটি বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তারা। করোনাভাইরাস মোকাবেলায় নাগরিকদেরকে ঘরে রাখতে তুর্কি সরকারের উদ্যোগগুলোর আওতায় পুলিশ এই সেবা প্রদান করছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর কয়েকজন আলোকচিত্রি ইস্তাম্বুলের ইউরোপীয় অংশের বাগলার অঞ্চলে পুলিশ এবং সামাজিক বিভিন্ন সংস্থার কার্যক্রম অনুসরণ করেছে। তারা দেখতে পেয়েছেন, সংকটকালীন এ সময়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

আনাদোলুর ছবিতে দেখা যাচ্ছে তারা নাগরিকদের, বিশেষত প্রবীণ এবং মারাত্মক অসুস্থদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করছে। এ সব মানবিক কাজে দেশীয় নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্য করা হয় না।

পুলিশ সবার আবেদনই গ্রহণ করে থাকেন এবং সবার কাছে খাবার সরবরাহ করে থাকেন। আনাদোলুর ক্যামরায় এমন কিছু চিত্র ধারণ করা হয়েছে যাতে দেখা যায় পুলিশ সিরিয়ান নাগরিকদেরও খাদ্য সহায়তা করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930