ব্রেকিং নিউজঃ

জাতিসংঘের অধীনে আমরা ভোট চাই: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘জাতিসংঘের অধীনে আমরা ভোট চাই। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা হতে পারে।’

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর মৎস্য ভবনের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘আওয়ামী লীগ প্যাথলজিক্যাল লায়ার (মিথ্যাবাদী)। তাদের শান্তি সমাবেশে কোনো জনসমর্থন নেই। শেখ হাসিনা বিরোধী দলের ওপর নির্যাতন করে। আওয়ামী লীগের কারণে হিরো আলম জিরো থেকে হিরো হয়েছে। আজ কোটি কোটি জনতা রাস্তায় নেমেছে।’

তিনি বলেন, ‘আমি হাইকোর্টকে অপমান করছি না। তবে আজ যা বলছি, কান পেতে শুনুন। বাতিল হতে হতে সব বাতিল হবে। শেখ হাসিনাকে কাতুকুতু দিলে এই সরকাকের পতন হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। দাবি একটাই সরকার পতন। রাজপথে থাকব।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার ভোট ডাকাতি করে; জ্যামার দিয়ে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দাবিয়ে রাখতে চায়। কিন্তু এর জবাব জনগণ দেবেই। ৩১ দফা নতুন দিগন্তের প্রস্তাবনা, যা এ দেশের জন্য ইতিবাচক। রাজনৈতিক হয়রানির নামে মামলা দেয় এই সরকার, যা হাইকোর্ট পর্যন্ত চলে যায়। এ সরকার পদত্যাগ আর সংসদ বিলুপ্ত আমাদের এক দফা দাবি। এ সরকার থাকলে দেশের কোনো স্বাধীনতা থাকবে না। ৫৩ বছরে দেশ উল্টো স্রোতে গেছে।

সাকি বলেন, ‘বাংলাদেশে ভোট ও নির্বাচনের জন্য জাতিসংঘ ও মার্কিন কংগ্রেসকে আসতে হয়। এ অবস্থা কে করল? দরজা খোলা রেখে চোর আসার ব্যবস্থা কে করল?’

বৃহস্পতিবার রিপাবলিকান কংগ্রেস সদস্য বব গুড এক টুইট বার্তায় (বর্তমান এক্স) বলেন, ‘বাংলাদেশের মানুষের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অধিকার রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে আমি ও আমার ১৩ সহকর্মী জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি পাঠিয়েছি।’

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ১৪ সদস্য। একই সঙ্গে তারা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত রাখার আহ্বান জানান। এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে তারা গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930