ব্রেকিং নিউজঃ

ভোট শেষ, চলছে গণনা

তুলনামূলক কম ভোটারের উপস্থিতিতে নির্বাচনি কর্মকর্তাদের অলস দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং দেশের মোট ৭৮টি পৌরসভা ও ইউনিয়নের ভোটগ্রহণ।

এখন চলছে ভোট গণনা। তবে ঢাকা-১৭ আসনে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। অপরদিকে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন জাকের পার্টির প্রার্থী।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৭ আসনে ব্যালটের মাধ্যমে ভোট হয়।

তবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে তেমন কোনো উত্তাপ লক্ষ করা যায়নি। ভোটের আমেজও খুব একটা ছিল না।

তবে শেষ দিকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায় নৌকার ব্যাজধারীরা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা।

আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। তাদের তিনজনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।

উপনির্বাচনে অংশ নেওয়া অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন— জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

এই আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। ৪টায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930