ব্রেকিং নিউজঃ

গণঅধিকারের কাউন্সিলে প্রার্থী হলেন কিবরিয়াপন্থি মামুন ভোটগ্রহণ

সমঝোতা না হলেও নাটকীয়তার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিল শুরু হয়েছে।

এতে নুরুল হক নুর ও রাশেদ খানের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রেজা কিবরিয়াপন্থি হিসেবে পরিচিত হাসান আল মামুন।

সোমবার দুপুর ১টায় পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিক ভোটদান শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।

দলের সদস্যসচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীরা।

তবে রেজা কিবরিয়ার ঘোষিত সদস্যসচিব হাসান আল মামুন শেষ সময়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

শেষ সময়ে প্রার্থী হওয়ার বিষয়ে দলের যুগ্ম-আহ্বায়ক হাসান আল মামুন বলেন, দলকে সম্ভাব্য ভাঙনের হাত থেকে বাঁচাতে প্রার্থী হয়েছি। দুই পক্ষের মধ্যে শেষ সময় পর্যন্ত সমঝোতার চেষ্টা করা হয়েছে।

আজ তো শুধু সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তাই দলের গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কাউন্সিলে অংশ না নিলেও পরে কমিটিতে আসার সুযোগ থাকবে।

গণঅধিকার পরিষদ সূত্রে জানা যায়, জাতীয় কাউন্সিলের ভোটার সংখ্যা ২১৬ জন। গণঅধিকার পরিষদে সভাপতি পদে প্রার্থী তিনজন। তারা হলেন— সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম-আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন— যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান। পাশাপাশি উচ্চতর পরিষদের আটটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৮ জন।

এদিকে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে ‘অবৈধভাবে’ অপসারণ হওয়া রেজা কিবরিয়াপন্থিরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টনে জামান টাওয়ারের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল তারা।

তবে একই স্থানে গণঅধিকার পরিষদের একাংশ নুরুল হক নুরপন্থিদের কাউন্সিলের ভেন্যুর কারণে উভয়পক্ষের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন রেজাপন্থিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930