ব্রেকিং নিউজঃ

পরী মণির বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

চিত্রনায়িকা পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে আগামী ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত। রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ আছে। এ ছাড়া পুনরায় স্থগিতাদেশের সময়সীমা বাড়ানোর আবেদন শুনানির অপেক্ষায় আছে।

এরপর পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

গত ৯ জানুয়ারি পরী মণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিন পরী মণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন। এ ছাড়া মামলায় জামিনে থাকা অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ২ জুন পরী মণিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। এর আগে গত ৫ জানুয়ারি পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব।

এ সময় পরী মণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031