ব্রেকিং নিউজঃ

এক দিনে রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন।এদের মধ্যে ঢাকায় ৬০৩ জন এবং ঢাকার বাইরে ২১৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৫০২ জন ভর্তি রয়েছেন।

এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ৭৭৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। এদের মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৪৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৪৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৫০ এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৭ জন প্রাণ হারিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031