ব্রেকিং নিউজঃ

মানুষ দেশের সব জায়গায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ দেশের সব জায়গায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে। কোনো অপ্রীতিকর বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, এ বছর মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে।

রোববার (২ জুলাই) দুপুর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব জায়গা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে। ঢাকায় আনুমানিক দুই কোটি মানুষের বাস। সেখান থেকে প্রায় এক কোটির পাশাপাশি কমবেশি হতে পারে, ঈদের তিন দিন আগে থেকে তারা নিজ গ্রামে ফিরে যান।

এই কয়েক বছর ধরে যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, পদ্মা সেতুসহ বিভিন্ন কারণে ঘরমুখী মানুষের যে ঢল নামে সেখানে কিন্তু কোনো অসুবিধা হয়নি।

কোনো কোনো জায়গায় হয়তো লম্বা লাইন লেগেছে, তবে সেটি দ্রুত সমাধানও হয়েছে। আমরা বলতে পারি মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে।

ঈদে আইনশৃঙ্খলা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি সারা বাংলাদেশেই স্বাভাবিক অবস্থা ছিল। কোনো অপ্রীতিকর বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ছোটখাটো দুই একটি ঘটনা বাদ দিলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এর মধ্যে একটি ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে। ঈদের পরে শনিবার এক পুলিশ কনস্টেবলকে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করেছিল, রক্তক্ষরণে তিনি ইন্তেকাল করে রাত ৩টার সময়।

আরেকজন সাংবাদিককেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়, তিনিও ছিনতাইয়ের কবলে পড়েছিলেন। এই দুইটি ঘটনা ছাড়া ঢাকায় তেমন কোনো ঘটনা ঘটেনি। মোটামুটি সব জায়গায়ই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল আজহাটা উদযাপিত হয়েছে।

তিনি আরো বলেন, সভায় মালিক সমিতি বলেছেন যে একটি বাস ঈদের সময় যখন যায়, তখন ফেরত আসে খালি। সে ভাড়াটা যাতে পুষে যায় সে দাবি তাদের ছিল। এটা সবসময় যোগাযোগ মন্ত্রণালয় নির্ধারণ করে থাকে। এটার সদুত্তর তারাই দিতে পারবে।
সূত্র : ইউএনবি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930