ব্রেকিং নিউজঃ

কুরআন অবমাননা: সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদ ঢাকার

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কুরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার।

তার আগে সুইডেনের একটি আদালত কুরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায়। তার পরই এমন কাণ্ড ঘটায় মোমিকা।

ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এমনকি অনেক অমুসলিম নেতাও এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন। ক্ষোভের ঝড় ওঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কুরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031