ব্রেকিং নিউজঃ

সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৭০ হাজার, আক্রান্ত ২৫ লক্ষ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লক্ষ ৭০ হাজার। গত ২৪ ঘন্টায় ৫,৩৬৬ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লক্ষ মানুষ। এরমধ্যে ৫৬ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৭০,৩৯৭ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৮০ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৩২৮ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ৬৩ হাজার ৭৭৮ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৬,৭৬৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ১,৯৩৯ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪২,৫১৪ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯২ হাজার ৭৫৯ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৩৮৯ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১২৩ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৮৫২ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ২১০ জন। মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৬ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৪,১১৪ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ২২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন।

এছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২০,২৬৫ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৩৮৩ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪০৯ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২,৪৮৯ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৬৭৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৬,৫০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ইউরোপের আরেক দেশ তুরস্কতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০,৯৮০ জন। তবে, সুস্থ হয়েছেন ১৩,৪৩০ জন। আর, দেশটিতে মৃত্যু ঘটেছে ২,১৪০ জনের। দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম। তবে, বেলজিয়াম ও জার্মানিতে ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বেলজিয়ামে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৮৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৫,৮২৮ জনের মৃত্যু হয়েছে। আর, জার্মানিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৮৬২ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩২৩ জন।

আর, করোনার সূচনা যেখানে হয়েছিলো সেই চীনে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। আর, আক্রান্ত হয়েছেন ১২ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৭৪৭ জন ও মৃতের সংখ্যা ৪,৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৮৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২,৯৪৮ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031