ব্রেকিং নিউজঃ

শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হবে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে। ফলে শিগগিরই এই ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করতে পারবে।

বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র শামীম হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও শিগগিরই পরীক্ষা কার্যক্রম শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবে।

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালের এই বিদ্যুৎ লোডশেডিং কমাতে ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031