ব্রেকিং নিউজঃ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিমি যানজট

বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ।সড়ক-মহাসড়কগুলোতে দেখা দিয়েছে যানজট।

কোনো কোনো সড়কে যানবাহন না থাকায় ট্রাকে, পিকআপে করে বৃষ্টিতে ভিজে যাতায়াত করতে হচ্ছে লোকজনকে।

ঈদে ঘরে ফেরা মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের সদর উপজেলার বাঐখোলা পর্যন্ত এ যানজট দেখা দেয়।

এই সড়কে যানজটের কারণ হিসে‌বে যানবাহনের সংখ্যা বৃ‌দ্ধি, সেতুর ওপরে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোকে দায়ী করেছেন ট্রাফিক পু‌লিশ।

জানা গে‌ছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়।

বিকল গাড়িটি সরিয়ে নিতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর ৪ টা ১৫ থেকে ৪ টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয় মহাসড়কে।

এদিকে, মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ। বিশেষ ক‌রে যারা বাস না পে‌য়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে বা‌ড়ি‌ ফির‌ছেন বৃষ্টির কারণে তারা বে‌শি সমস্যায় প‌ড়ে‌ছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়।আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031