ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস চার্টার ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ বৃটিশ বাংলাদেশী

চার্টার ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ বাংলাদেশী নাগরিক। করোনা পরিস্থিতিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে (বিজি-৪০০৬) তারা সিলেট ছাড়েন।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ফ্লাইটটি ঢাকায় যাবে। সেখান থেকে সন্ধ্যায় ব্রিটিশ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, সিলেট থেকে সবমিলিয়ে ৮৫৪ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে নেয়া হবে। মঙ্গলবার ফিরিয়ে নেয়া ১৪৬ যাত্রী ছাড়াও ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পৃথক দুটি ফ্লাইটে ২৩৬ করে যাত্রীকে চার্টার ফ্লাইটে ঢাকায় নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031