ব্রেকিং নিউজঃ

ডাক্তার-নার্সসহ হবিগঞ্জে করোনায় আক্রান্ত ১০ জন

ডাক্তার নার্সসহ হবিগঞ্জ জেলায় ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।

নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচঙ্গে ৩ জন, বাহুবলে ১ জন , আজমিরিগঞ্জ ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন রয়েছেন।

সূত্র জানায়, করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আদনান আরেফিন, নার্স উম্মে কবীর নাজমিন নাহার রয়েছেন।

গত রোববার হবিগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সিলেটে পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ১০টায় পাঠানো রিপোর্টে ১০ জন করোনা আক্রান্ত বলে জানানো হয়। ওই ১০ জনের মধ্যে কেউ কেউ আগে থেকেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোস্তাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদেরকে আজ হবিগঞ্জে আনার ব্যবস্থা করা হয়েছে। ব্যস্ততার কারণে তিনি বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘করোনা আক্রান্তদের মধ্যে ৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের সবাইকে হবিগঞ্জ হাসপাতালে আনা মঙ্গলবারই (আজ) আনা হবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031