ব্রেকিং নিউজঃ

কৃষির সেচ ব্যবস্থাকে শতভাগ সৌরবিদ্যুতে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের কৃষির সেচ ব্যবস্থাকে শতভাগ সৌবিদ্যুতের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সব সেচ পাম্পে সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল সেচ কাজে খরচ হয়। এই ডিজেল যাতে সেচে ব্যবহার করতে না হয় সে জন্য সোলার প্যানেল স্থাপন করতে হবে। কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাহলে কর মওকুফসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো.মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

প্রধানমন্ত্রী আরও বলেন, সৌর প্যানেল তৈরির সময় একটু উচু করে স্থাপন করতে হবে।  এর নিচে বিভিন্ন সবজি, মসলা এবং মাছ চাষ করা যায় কিনা- এ বিষয়ে কৃষিমন্ত্রীকে নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ কষ্ট ভোগ করছে। তাদের জন্য মূল্যস্ফীতি কমাতে হবে।

পরিকল্পন্ত্রী জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে সেড নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি অফিস বা প্রকল্প বাস্তবায়নে কম জমি ব্যবহারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে পাইপ লাইনে বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- বর্তমান ডলার সংকট সময়ে বৈদেশিক ঋণ বাড়ানো দরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031