ব্রেকিং নিউজঃ

শির সঙ্গে যে কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দুদিনের চীন সফরের শেষপর্যায়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

সোমবার বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক হয়।

বৈঠকে শি বলেন, চীন নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং দুইপক্ষ (চীন ও যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট (জো) বাইডেন ও আমি বালিতে যে সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছিলাম তা অনুসরণ করতে সম্মত হয়েছে। নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে বলেন তিনি।

বিবিসি জানিয়েছে, তিনি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতির জন্য ব্লিঙ্কেনকে আরও কিছু করার আহ্বান জানান।

চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে স্থিতিশীল করতে ব্লিঙ্কেন ‘আরও ইতিবাচক ভূমিকা রাখবেন’ বলে তিনি আশা করেন।

রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মিথস্ক্রিয়া সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার ভিত্তিতে হওয়া উচিত।

দুপক্ষ ‘অগ্রগতি ঘটিয়ে কিছু নির্দিষ্ট ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে, এট খুব ভালো’ বলেও মন্তব্য করেছেন শি।

তিনি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী সিনের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠককে ‘অকপট ও গভীর আলোচনা’ বলে বর্ণনা করেছেন।

তবে তার এসব কথার জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন তা জানাতে পারেনি বিবিসি।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশ করা তাদের বৈঠকের দুই মিনিটের একটি ভিডিও থেকে চীনের প্রেসিডেন্টের এসব বক্তব্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031