ব্রেকিং নিউজঃ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি ও কমিশনাররা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই ইসির প্রথম সৌজন্য সাক্ষাৎ। ইসি সদস্যরা নির্বাচনসহ নানা ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বঙ্গভবনে এদিন তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31