ব্রেকিং নিউজঃ

যে অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ট্যাংক, মর্টার ও ভারি কামানের মতো গোলাবার্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

শনিবার সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন।

অস্ত্র উৎপাদনের কারখানাটি পরিদর্শনের সময় সের্গেই শোইগু বলেন, রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সময়মতো অস্ত্রের জোগান নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো রকমের শিথিলতা দেখানো চলবে না।

সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেক গুণ বাড়িয়েছে। এ ছাড়া অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নও ঘটানো হয়েছে।

কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেসব অস্ত্র এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে।

এ সময়ে রুশ প্রতিরক্ষামন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয়, যা রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেওয়ার জন্য আরও বিপুল পরিমাণ মজুত করা অস্ত্র সের্গেই শোইগুকে দেখানো হয়।

খবর তাস নিউজের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930