ব্রেকিং নিউজঃ

করোনা রোগিদের চিকিৎসায় নিজ বাড়ি ছেড়ে দিবেন ন্যান্সি

ক’দিন আগে বলিউড তারকা শাহরুখ খান, সনো সুদ ও আয়েশা টাকিয়া করোনায় আক্রান্ত রোগীদের সেবা দেয়া চিকিৎসাকর্মীদের নিজেদের পাঁচ তারকা হোটেলে ও অফিস ছেড়ে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি দেশের গণমাধ্যমও সে খবর ফলাও করে প্রচার করে।

এবার দেশেই এমন দৃষ্টান্ত স্থাপন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তিনি জানালেন, নেত্রকোনায় অবস্থিত তার ডুপ্লেক্স বাড়ি করোনা আক্রান্ত রোগি ও চিকিৎসাকর্মীদের জন্য ছেড়ে দেবেন।

ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারও উপকারে আসে, তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।’

করোনা ভাইরাসের এই ক্লান্তিকালে যতদিন দরকার ততদিনের জন্যই ওই বাড়িটি প্রশাসন  জনস্বার্থে ব্যবহার করতে পারবেন বলে জানান ন্যান্সি।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে ন্যান্সির।  তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন সেটা তিনি ভাবছেন এখন।

ন্যান্সি বলেন, বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগানো হবে। প্রশাসন চাইলে  আইসোলেশনের জন্যও কাজে লাগাতে পারেন এটি।’

দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। ইতোমধ্যে নেত্রকোনায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরী উপজেলা ৪ জন, কেন্দুয়া উপজেলায় ১ জন, মোহনগঞ্জ উপজেলায় ২ জন, কলমাকান্দা উপজেলায় ২ জন ও আটপাড়া উপজেলায় ১ জন। সবার চিন্তা করেই মানবিক এ সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় এ গায়িকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031