ব্রেকিং নিউজঃ

গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে যুগান্তরকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক  জানান, সন্ধ্যা থেকে শারীরিকভাবে তিনি অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে যাওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। রাতে থাকার পর মঙ্গলবার সকালে সিদ্ধান্ত হবে তাকে ভর্তি করা হবে কিনা। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি।

সোমবার রাত ১টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ’

এর আগে  পাঁচ দিন হাসপাতালে থাকার পর গত ৪ মে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময়ও মেডিকেল বোর্ড  উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930