ব্রেকিং নিউজঃ

ডেঙ্গিতে আরও ২ জন প্রাণ হারালেন, হাসপাতালে নতুন ১৮০ রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন রোগী।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫০ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন।

তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২৮ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮২৮ জন।  আক্রান্ত এসব রোগীদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৭১৪ জন, তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031