ব্রেকিং নিউজঃ

বিএনপি নেতা আমির খসরু মাহমুদের বিচার শুরু

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের ঘটনায় বিএনপির শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন হয়েছে। পাঁচ বছর আগে ওই ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটে।
সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমীরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মিলহানুর রহমান নওমীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আমির খসরু মাহমুদের আইনজীবী নেজাম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত আমির খসরুসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

বর্তমানে এই মামলায় জামিনে রয়েছেন আমির খসরু।

এ বিষয়ে আইনজীবী নেজাম উদ্দিন বলেন, তদন্ত সংস্থার পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেওয়া হয়। ওই আইনেই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

তিনি বলেন, ফোনালাপের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে কোনো প্রমাণ মেলেনি। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই বলে মনে করি।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে নওমী নামে এক ব্যক্তির সঙ্গে আমির খসরুর কথিত ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ২০১৮ সালের ৪ অগাস্ট দুইজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031