ব্রেকিং নিউজঃ

এনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের অধীনে।

তবে এই আইনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ করবে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, আইনের অধীনে একটি নিবন্ধক অফিস থাকবে। তারা নিবন্ধনের কাজ করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31