ব্রেকিং নিউজঃ

সবার অজান্তেই বাংলাদেশ এখন শ্রীলঙ্কা: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সবার অজান্তেই বাংলাদেশ এখন শ্রীলঙ্কা হয়ে গেছে।

আমরা আগেই বলেছিলাম, দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, এখন শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে পণ্যের দাম দ্বিগুণেরও বেশি। সবার আয় কমে গেছে। জিনিসপত্রের দাম বেড়েই চলছে, এটাই শ্রীলঙ্কা।

সরকার বলে- ঋণ পরিশোধে আমরা ব্যর্থ হয়নি। যদি আপনারা ঋণ পরিশোধে ব্যর্থ না হন তাহলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস কেন বলে বাংলাদেশে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে।

বাকিতে পণ্য কিনে সরকার দেশের মানুষের মাথায় বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, দেশটির সাধারণ মানুষ দাবি আদায়ে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল।

কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় নামেনি, বিক্ষোভ করেনি। কারণ, শ্রীলঙ্কার পুলিশ আন্দোলনকারীদের গুম করেনি, লাঠিচার্জ করেনি এবং গুলিও করেনি। সে দেশের পুলিশ আন্দোলনকারীদের দেশের মানুষ হিসেবে বিবেচনা করেছে।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে সে দেশের পুলিশ। জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ রাস্তায় নামেনি দুটি কারণে, এক. তারা জানেন না দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে।

দুই. রাস্তায় নামলে তাদের কী হবে তা কেউ জানে না। রাস্তায় নেমে আন্দোলন করলে জনগণ বাঁচতে পারবে কি না, ব্যবসা নিয়ে টিকতে পারবে কি না এবং পরিবার-পরিজন নিয়ে থাকতে পারবে কি না তা নিয়ে শঙ্কিত সবাই। আমরা কী ব্রিটিশ আমলে আছি?

পাকিস্তান আমলে আছি? আমাদের টাকায় বন্দুক কিনে পুলিশ আমাদের বুকে গুলি চালায়। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পার্থক্য একটাই দেশটির মতো আমাদের জনগণ মাঠে নামেনি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছে। দেশের মানুষ যেন দোজখের আগুনে পুড়ছে। শারীরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দেশের মানুষ বিপর্যস্ত। সরকার বলে, ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি।

যদি আপনারা ঋণ পরিশোধে ব্যর্থ না হন, তাহলে আন্তর্জাতিক সংস্থা মুডিস কেন বলে বাংলাদেশে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। বাকিতে মালামাল কিনে সরকার দেশের মানুষের মাথায় বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।

দেশের মানুষ আমাদের বিশ্বাস করে না, তারা মনে করছে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে আমরা নাটক করছি। কারণ আমাদের কিছু মানুষ দুই নৌকায় পা দিয়ে আছে। দল নিয়ে বেচাকেনা করতে দেওয়া হবে না।

যারা জাতীয় পার্টিতে থেকে আরেক দলের কথা বলেন, তাহলে সেই দলে চলে যেতে পারেন। যারা দালালি করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31