ব্রেকিং নিউজঃ

ডেঙ্গি রোগী বাড়ছে, জুনের ১০ দিনে নয়জনের মৃত্যু

চলতি বছরে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তাদের এক-তৃতীয়াংশই জুনের প্রথম ১০ দিনে ভর্তি হয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে ২২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৯ জনই মারা গেছেন জুনের প্রথম ১০ দিনে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও ১৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ঢাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮ জন। এর আগে গত বুধবার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ১৫৬ জনকে নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২১ জনে। তাদের মধ্যে ৯৯৯ জন জুন মাসের রোগী।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২২ জনের মৃত্যু হলো।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৪৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন।

স্থাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন ও মে মাসে ২ জনের মৃত্যু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031