ব্রেকিং নিউজঃ

জাতীয় নির্বাচন বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’ বিষয়: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কারণ তারা এই নির্বাচনকে ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসাবে উল্লেখ করেছে।

পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বাংলাদেশে অন্য একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় ও পরে এটিকে ‘অন্যায্য ও অন্যায় নির্বাচন’ বলে দাবি করতে পারে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে তা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

প্যাটেল বলেন, অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।

প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।

তিনি বলেন, আমি বিস্তৃতভাবে বলব যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। আমরা এই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।

প্যাটেল বলেন, ঢাকা ও ওয়শিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে, তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা ও অন্য বিষয় হোক।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কারণ তারা এই নির্বাচনকে ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসাবে উল্লেখ করেছে।

পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বাংলাদেশে অন্য একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় ও পরে এটিকে ‘অন্যায্য ও অন্যায় নির্বাচন’ বলে দাবি করতে পারে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে তা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

প্যাটেল বলেন, অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই। প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।

তিনি বলেন, আমি বিস্তৃতভাবে বলব যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে।

আমরা এই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি। প্যাটেল বলেন, ঢাকা ও ওয়শিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে, তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা ও অন্য বিষয় হোক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31