ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে গুলিতে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পায়।

কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরও বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ। যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্লিভল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

এবিসির খবরে আরও বলা হয়, পুলিশ নিহতদের নাম-পরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছেন।

একটি বাড়িতে গোলাগুলি হয়েছে। এতে চারজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহতদের মধ্যে আট বছরের একটি শিশু রয়েছে। নিহত আরও দুই নারীর সঙ্গে তাদের দুইজন সন্তানকে পাওয়া গেছে, যারা জীবিত আছে।

খবর এবিসি নিউজ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31