ব্রেকিং নিউজঃ

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেইঃ শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি এমপি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণার দরকার রয়েছে।

সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়।

তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ দূর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায়না। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের টাকা লুটপাট করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধ ভাবে সামরিক শাসন দিয়ে ক্ষমতায় এসেছেন। সেই বিএনপি এখন আবার গণতন্ত্রের কথা বলে মানুষকে ধোকা দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

মুক্তিযোদ্ধের চেতনাকে ভূলণ্ঠিত করে দেশ একটি অনুন্নত দেশে পরিনত করেতে চেয়েছিল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের সমর্থণ নিয়ে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।

আগামী নির্বাচনে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দলকে ক্ষমতায় আনার জন্যে নিরলস ভাবে কাজ করতে নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

অনুাষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি-জমায়াতের অরাযগতা সৃষ্টি করলে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে।

মানুষ উন্নয়রে দিকে তাকিয়ে ভোট দিবে। আগামী নির্বাচনে আওয়ামীলীগ বিপুল আসন নিয়ে সরকার গঠন করবে।

এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যালসলর প্রফেসর মো. মশিউর রহমান, শিক্ষামন্ত্রীর একন্ত সচিব সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউএনও আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ শুভ্র প্রমুখ।অনুষ্ঠান পূর্বে বঙ্গবন্ধুর প্রতীকৃতে মাল্যদান, শেখ রাসেল বিনাদন পার্ক,জ্যাকব টাওয়ার, ফ্যাসন স্কয়ার পরিদর্শন, বেগম রহিমা ইসলাম কলেজে বৃক্ষরোপন, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31