ব্রেকিং নিউজঃ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

এতে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচ নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটয় এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরে এক নারী ও তার তিন বছর বয়সি ছেলে নিহত হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে।

তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930