ব্রেকিং নিউজঃ

সুদানে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

সুদানে নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।

এ যুদ্ধে আরো অনেক মানুষ আহত হয়েছে। সোমবার চিকিৎসকদের ইউনিয়ন এ কথা জানিয়েছে।

চিকিৎসক ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে।

মৃতের এ সংখ্যায় সকল হতাহত অন্তর্ভুক্ত নেই বলে উল্লেখ করা হয়নি। কারণ উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলায় অনেককে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি।

সূত্র : এএফপি/বাসস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930