ব্রেকিং নিউজঃ

ফায়ারের তালিকায় রাজধানীর ৫৮ মার্কেট ঝুঁকিপূর্ণ

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৫৮টি সুপার মার্কেট ও শপিংমলের তালিকা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর মধ্যে ৯টিকে অতিঝুঁকিপূর্ণ, ১৪টিকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৩৫টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

গত রোববার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমলের অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সেখানে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিজিএফআই-এনএসআই সদস্যদের সঙ্গে নিয়ে আমরা ৫৮টি মার্কেট পরিদর্শন করেছি।

তবে অতি বেদনার সঙ্গে বলতে হচ্ছে যে, পরিদর্শনে আমরা যা দেখেছি, তা সন্তোষজনক নয়।

পরিদর্শনের পর আমরা অনেক মার্কেটকে ঝুঁকিপূর্ণ এবং অতিঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছি ও তাদের পরামর্শ দিয়েছি।

দোকানে, করিডোরে, সিঁড়িতে ও দোকানের সামনে মালাপত্র স্তূপ করে রাখা যাবে না।

আর মার্কেটের ভেতরে কোনো ধরনের ধূমপান করা যাবে না।

কিন্তু অনেক ক্ষেত্রেই অগ্নিনিরাপত্তা আইন মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা গেছে।

এ ছাড়া অধিকাংশ মার্কেটের লোকজনের মধ্যে প্রাথমিকভাবে আগুন নেভানোর ধারণা নেই, সেখানে অগ্নিনিরাপত্তা মহড়াও হয় না।

এসব অবহেলার কারণে আগুন লাগছে এবং সম্পত্তি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অতিঝুঁকিপূণ মার্কেট ও শপিংমলগুলো হলো নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়া এলাকায় বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলী এলাকায় রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগ এলাকায় আলাউদ্দিন মার্কেট, চকবাজার এলাকায় শাকিল আনোয়ার টাওয়ার ও শহীদুল্লাহ মার্কেট এবং সদরঘাট এলাকায় শরীফ মার্কেট।

এ ছাড়া বাকি মাঝারি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো আলম সুপার মার্কেট, বুড়িগঙ্গা সেতু মার্কেট, খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট, খিলগাঁও সিটি করপোরেশন কাঁচাবাজার মার্কেট, উত্তরা মার্কেট, তিলপাপাড়া মিনার মসজিদ মার্কেট, হাজী হোসেন প্লাজা, সালেহা শপিং কমপ্লেক্স, মনু মোল্লা শপিং কমপ্লেক্স, ইসলাম প্লাজা, নিউমার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, এ হাকিম কমপ্লেক্স, লন্ডন প্লাজা শপিংমল, শরীফ কমপ্লেক্স, বাচ্চু মিয়া কমপ্লেক্স, এশিয়ান শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, ফেয়ার প্লাজা, শেপাল এন্টারপ্রাইজ লিমিটেড, সিভিল ইঞ্জিনিয়ার লিমিটেড, নাসা মেইনল্যান্ড, জাকারিয়া ম্যানশন, হাজী আব্দুল মালেক ম্যানশন, এ কে কেমাস টাওয়ার, রোজভ্যালি শপিংমল, ইপিলিয়ন হোল্ডিং লিমিটেড, গ্লোব শপিং সেন্টার, চন্দ্রিমা সুপার, মার্কেট, মেহের প্লাজা, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, নিউ চিশতিয়া মার্কেট, চিশতিয়া মার্কেট, নেহার ভবন, চাঁদনী চক মার্কেট, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, নিউ সুপার মার্কেট, ইসমাইল ম্যানশন সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, সুবাস্থ অ্যারোমা শপিংমল, হজরত বাকু শাহ হকার্স মার্কেট, মায়া কাটারা (২২ মার্কেট), ফুলবাড়িয়া সুপার মার্কেট-১, হান্নান ম্যানশন, সিটি প্লাজা ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, নগর প্লাজা, রোজ মেরিনাস মার্কেট, রোজনীল ভিস্তা ও দুকু টুওয়ার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031