ব্রেকিং নিউজঃ

অগ্নিকাণ্ডের পেছনে না*শক*তা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার

ঢাকা শহরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করেন ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে।

এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসের গাড়ির দ্রুত গমনাগমন নিশ্চিতে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ।

উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে জন্যও নিরলসভাবে দায়িত্ব পালন করছে ডিএমপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930