ব্রেকিং নিউজঃ

৪৮ ঘণ্টার মধ্যে জার্মান রাষ্ট্রদূতকে চাদ ছাড়ার নির্দেশ

জার্মানির রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চাদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।শুক্রবার জার্মান রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় চাদ সরকার।

জার্মানির বর্তমান রাষ্ট্রদূত জান ক্রিশ্চিয়ান গর্ডন ক্রিক ২০২১ সালের জুলাই মাস থেকে চাদে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মূলত কূটনৈতিক শিষ্টাচার না মানার অভিযোগে তাকে বহিস্কার করা হচ্ছে।তবে তাকে কেন বহিস্কার করা হচ্ছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে চাদ সরকার কোনো ব্যাখ্যা দেয়নি।

সরকারি মুখপাত্র আজিজ মোহাম্মাদ সালেহ ৪৮ ঘণ্টার মধ্যে চাদের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার জন্য জার্মান রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

চাদ সরকারের একটি সূত্র এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ক্রিক সরকারি বিভিন্ন কাজে অতিমাত্রায় হস্তক্ষেপ এবং বিভিন্ন বিষয়ে কঠোর মন্তব্য করতেন। এসব কারণে এর আগে তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে।

চাদে জার্মান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কোনকিছু বলা হয়নি। তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে এই খবর জেনেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031