ব্রেকিং নিউজঃ

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন, সম্পাদক নাফিজা

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক বাংলার হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাফিজা দৌলা।

শুক্রবার দুপুর ১২টায় জাতীয় সংসদের এলডি হলে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী সাজিদুল হক (বিডিনিউজ), অর্থ সম্পাদক পদে সিরাজুজ্জামান হেলালা (জাগো নিউজ) ও দপ্তর সম্পাদক পদে জেসমিন মলি (বণিক বার্তা)।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, সামসুদ্দিন আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930