ব্রেকিং নিউজঃ

মির্জা ফখরুলের টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে প্রপাগান্ডা বললেন ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, টাস্কফোর্স গঠনের নামে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। এটা (টাস্কফোর্স গঠনের কথা) তার রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। সেজন্য দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

ত্রাণ নিয়ে যে অনিয়মের কথা উঠেছে তা সত্য জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু সংখ্যক দুর্নীতিবাজ এই অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্দিকে অন্ধকার ও হতাশা। করোনা দুযোর্গের নানামুখী প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে হয়। এমতাবস্থায় এ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সুসমন্বিত ও সুবিবেচিত কর্মপরিকল্পনা, ত্রাণ বিতরণ, বিভিন্ন সেক্টরে প্রণোদনা ও ঋণ প্যাকেজ বণ্টন ইত্যাদি বিষয়ে সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব আমরা করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930